নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৬:১০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৬:১০:৩৫ অপরাহ্ন

নাটোরে মাদকবিরোধী অভিযানে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাবলু প্রামাণিক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল নাটোর সদর থানাধীন ৭ নম্বর হালসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালসা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বাবলু প্রামাণিক নাটোর সদর থানার গোয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. জয়তুল প্রামাণিক।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন বলে স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে পরিহিত হালকা নীল রঙের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com