জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৬:০৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৬:০৭:৫২ অপরাহ্ন

জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল ও ৪ দশমিক ২ কেজি গাঁজাসহ মো. তারেক হোসেন তন্ময় (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৫টা ৫০ মিনিটে জয়পুরহাট জেলার সদর থানাধীন পৌরসভার সদরপাড়া গ্রামসংলগ্ন বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার তন্ময় সদরপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল, ৪ দশমিক ২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com