ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা ২৪ ডিসেম্বর

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৫:৩১:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:৩১:৪৭ অপরাহ্ন

২০২৬ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশসংক্রান্ত সব কার্যক্রম আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সম্প্রতি দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল প্রকাশের যাবতীয় কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

নির্দেশনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এ ছাড়া নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা ও ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়া আগামী ২৪ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com