ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৪

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৫:২৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:২৯:০৫ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জিসান (যুবক) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের চাড়ালিয়াহাট সড়কের আমতলী সংলগ্ন বাইশ্যরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষে মোটরসাইকেল দুটিও দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ফরীদা আকতার আহত পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানান। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ জিসানের মৃত্যু হয়।

আহতরা হলেন—লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মুছা আহমদের ছেলে মোহাম্মদ মোবারক (৩১), একই এলাকার মো. আকবরের ছেলে জিমান (২০), ধমধমা গ্রামের চিত্তরঞ্জনের ছেলে সাগর (২৫), দিলীপ চন্দ্র নমের ছেলে সৌরভ নম (২০) এবং সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের সঞ্জু চক্রবর্তীর ছেলে বাবলু চক্রবর্তী (১৭)।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com