‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় দিবসের পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবিরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় প্রমুখ।