শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের উপস্থিতিতে এবং উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসিই) সহকারী প্রোগ্রামার মোঃ শাহ্নুর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা ও গোলাম রব্বানী প্রধান এবং জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরা হয়। তাঁরা বলেন, নানা রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় দিবসগুলোর গুরুত্ব অনেক সময় আড়ালে পড়ে যায়। এতে নতুন প্রজন্ম দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক ঘটনা সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই জাতীয় দিবসগুলোর তাৎপর্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।