বাঘায় মাজার ও গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১০:০৫:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১০:০৫:৩৯ অপরাহ্ন
রাজশাহীর বাঘায় হযরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ (রহঃ)-এর মাজারের গ্রিল কেটে এবং কেন্দ্রীয় গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মাজার পরিচালনা কমিটির সদস্য সচিব ও মোতাওয়াল্লী খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মাজার থেকে আনুমানিক ১ লাখ টাকা এবং গোরস্থানের দানবাক্স থেকে প্রায় ৭ হাজার টাকা চুরি হয়ে থাকতে পারে।

শনিবার সকালে মাজারের খাদেম সুলতান মাহমুদ দানবাক্সের তালা ভাঙা ও গ্রিল ক্ষতিগ্রস্ত দেখতে পান।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, এ ঘটনায় পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাজার কমিটির সহসভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সল তালুকদার জানান, বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com