কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৯:৪৬:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৯:৪৬:০৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে একটি মিছিল কদমতলী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা চলাকালে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত অপর পক্ষের নেতাকর্মীরা উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কসবা থানার ওসি আলী মো. রাশেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com