খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:৫৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:৫৪:০৯ অপরাহ্ন
রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সিটি চার্চের হলরুমে খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশ (সিএবি), রাজশাহী জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। আমাদের সবার ধর্মীয় বিশ্বাস ও মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, রাজশাহীকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানসহ নগরীর সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরো পরিচ্ছন্ন, সুন্দর, উন্নত, নিরাপদ ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলবো।

সভায় সভাপতিত্ব করেন খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশ, রাজশাহী জেলা শাখার সভাপতি পাষ্টর সমর চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিএবি পবা উপজেলা শাখার সভাপতি বুদ্ধিনাথ হাসদা, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমি মুর্মু এবং মাসাউস সমাজ উন্নয়ন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মেরিনা হাসদাসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com