মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:৩৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:৩৮:৩৫ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শনিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা  বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের  আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন। পরিচালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন।
 
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, আব্দুল কাদের, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু। 
 
এসময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব মতিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব করিম মন্ডল, মহিলাদলের আহবায়ক মৌটুসী, ববিতা, বেলী, খালেদা, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য মাহমুদুল হাসান রুবেল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন, ওর্য়াড পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com