নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:০২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:০২:১৪ অপরাহ্ন
নিয়ামতপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, দেশাত্ববোধক গানের অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ। উপজেলা প্রশাসন এ সকল কর্মসূচীর আয়োজন করে। 
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন। সভা শেষে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। 
এছাড়াও ইউএনও’র সভাপেিতত্ব শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে অপর একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। হিসেবে বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদেও মধ্যে একটি প্রদর্শনী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। যা উপস্থি দর্শক ও অতিথিদের দারুনভাবে আনন্দ দেয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com