রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৫:০৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৫:০৭:৩৬ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। সঞ্চালনায় ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম মো. রেজাউল ইসলাম রেজু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন,  যগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়নখ খান লুলু,  বিএনপির অন‍্যতম সদস‍্য আলফারুক জেমস,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, কোষাধ‍্যক্ত জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,  সদস‍্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল এবং বীর মুক্তিযোদ্ধাগণ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com