রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১০:৪৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:৪৪:৩৭ অপরাহ্ন
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের মতিহার থানার মিডিলচর নদীর পাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন তালাইমারী বিওপির একটি বিশেষ টহল দল নদীর পাড়ের কাশবনে অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাঁকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

পরে মোটরসাইকেলটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মোটরসাইকেলটিও মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে।

জব্দ করা মাদক ও মোটরসাইকেল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com