রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক সহযোগী পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘা উপজেলার হামিদকুড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে জিনারুল ইসলাম (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেহ তল্লাশি করে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাঁর সহযোগী সাগর (৪৫) পালিয়ে যান।
অন্যদিকে, শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চারঘাট উপজেলার চক মোক্তারপুর (সরকারপাড়া) গ্রামে অভিযান চালিয়ে রঞ্জয় মন্ডল (৩৯) ও মাবুদ আলী (৩৯) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গ্রেপ্তার মাবুদ আলীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় বাঘা ও চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পলাতক সাগরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।