দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১০:০৮:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:০৮:৪৫ অপরাহ্ন
পটুয়ালীর দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিতোষ সাধু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের সাধু বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পরিতোষ ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোরঞ্জন সাধুর ছেলে। তিনি পেশায় সেলুন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে মাছ ধরার প্রস্তুতির সময় তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন পরিতোষ। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com