লক্ষ্মীপুরের কমলনগরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ ফারভেজ (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোকমানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারভেজ ওই বাড়ির লোকমানের ছেলে। এর আগে রোববার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাজিরহাট ইউনিয়নের তোয়াহাস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত ফারভেজ বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। রোববার সকালে তার মা চিকিৎসকের কাছে গেলে বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে ফারভেজ। এ সময় বাড়ির লোকজন টের পেলে সে পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল জলিল বলেন, ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।