তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৯:১৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৯:১৩:২৯ অপরাহ্ন
বিয়ের চার মাসের মাথায় তৃতীয় স্ত্রীকে নিয়ে বর্তমান ভাড়া বাসা ছাড়ছেন বলিউড অভিনেতা আমির খান। বাড়িটির পুনর্নির্মাণের কারণে নতুন বাসা খুঁজছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নার্গিস দত্ত রোডের আবাসনে ভাড়া নেওয়া চারটি ফ্ল্যাট আগামী বছরের শুরুতে ছেড়ে দিতে হবে আমিরকে। তাই নতুন ঠিকানার সন্ধান করছেন অভিনেতা।

এদিকে পালি হিলের বেলা ভিস্তা ও মেরিনা অ্যাপার্টমেন্টের জায়গায় নির্মিতব্য নতুন কমপ্লেক্সে ফ্ল্যাট কিনতে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন তিনি। সেখানে একাধিক ফ্ল্যাট একত্র করে ডুপ্লেক্স বাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে। মা, বোন, বর্তমান ও সাবেক স্ত্রীদের নিয়ে একসঙ্গে থাকার উপযোগী করেই সাজানো হবে বাড়িটি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com