রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাডমিন্টন কোর্ট তৈরি নিয়ে নৃবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিসিপ্লিনারি কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেছে প্রশাসন।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিন্ডিকেট সভায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন। ক্যাম্পাসে উত্তেজনা বা সংঘাত সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
জানা গেছে, ব্যাডমিন্টন কোর্ট তৈরির জন্য একই জায়গার মালিকানা দাবি করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।