জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৭:৫৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৭:৫৩:১৯ অপরাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বাণীতে রাসিক প্রশাসক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি রাজশাহী মহানগরবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সিপাহী-জনতা বিপ্লবের মহানায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে।

বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। দেশ, জনগণ, স্বাধীকারসহ স্বাধীনতার চেতনা বিরোধী সুগভির ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ৭ নভেম্বর সিপাহী-জনতার স্বতঃস্ফুর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল, এই বিপ্লবে বন্দীদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। সিপাহী-জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা হয়। জাতি পেয়েছিল এক যোগ্য নেতৃত্ব জিয়াউর রহমানকে, যিনি ‘১৯৭১’ এ জাতির চরম ক্রান্তিলগ্নে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে কিংকর্তব্যবিমূঢ় জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিক-নির্দেশনা দিয়েছিলেন। সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে উঠিয়েছিলেন। ৭ নভেম্বর বিপ্লবের সফলতার সিঁড়ি বেয়েই আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছি। আর সেজন্যই আমাদের জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্ব অপরিসীম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম, সাহস ও সংকট মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রেরণা জোগায়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার দর্শন আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ প্রেরণার উৎস। তাঁর আদর্শ ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন, আমরা পারস্পরিক বিভেদ ভুলে ঐক্য ও সংহতি সুদৃঢ় করি এবং একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করি। আমি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সার্বিক সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।’

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com