পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাঃ ইসরাত জাহান যুথি (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া মাছুয়াখালী গ্রামের একটি পানের বরজের পাশের নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
যুথি ওই গ্রামের জামাল হাওলাদারের মেয়ে এবং সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পরীক্ষার কথা বলে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয় যুথি। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। পরে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় এক নারী পানের বরজের পাশে তার জুতা দেখতে পান। পরে সেখানে খোঁজ করে নালা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মির্জাগঞ্জ থানার ওসি মোঃ তৌহিদুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।