সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৮:৪৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৮:৪৪:০৮ অপরাহ্ন
বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত মাতৃভূমি সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। দীর্ঘ অপেক্ষার পর এবার ছবিটির ট্রেলার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ নভেম্বর ধনতেরস উপলক্ষে মুক্তি পেতে পারে ট্রেলারটি। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতারা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ‘মাতৃভূমি’র ট্রেলারকে ইউ/এ (U/A) সনদ দিয়েছে। ট্রেলারটির দৈর্ঘ্য ৪ মিনিট ৪৩ সেকেন্ড। সেন্সরের ছাড়পত্র পাওয়ায় শিগগিরই ট্রেলার প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে সিনেমাটির চিত্রনাট্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আপত্তির পর গল্পের কয়েকটি অংশ সংশোধন করা হয়েছে বলে জানা গেছে। নতুন চিত্রনাট্যে ভারত-চীন সম্পর্ককে ইতিবাচকভাবে তুলে ধরার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত গালওয়ান সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। শুরুতে ছবির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে পরিবর্তন করে নাম দেওয়া হয় ‘মাতৃভূমি’।

চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়। স্বাধীনতা দিবসেও মুক্তি পায়নি ছবিটি। বর্তমানে নির্মাতারা সেন্সর বোর্ডের চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন। সেটি পাওয়ার পরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হতে পারে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com