নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৭:৪৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৭:৪৬:১৬ অপরাহ্ন
নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য জাহিদ হাসানকে (২৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।  

গ্রেপ্তারকৃত মোঃ জাহিদ হাসান রাফি মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মোঃ নওশাদ আলীর ছেলে। 

পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মহাদেবপুর উপজেলা কমিটির সদস্য। ঘোষপাড়া এলাকার ওয়াহিদ পারভেজ অমিকের বাসা থেকে জাহিদ হাসান রাফিকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চলতি বছরের ১৬ জুন মহাদেবপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি।  

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, গত রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com