নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৬:৪৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৬:৪৫:২৫ অপরাহ্ন
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে লালপুর উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি আখের জমিতে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পায় নাটোর ক্যাম্পের সিপিসি-২-এর একটি আভিযানিক দল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করা হয়। এ সময় এর ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে জব্দ করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে নাটোরের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫-এর মিডিয়া সেল।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com