নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেফতার ১০

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৫:৫৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৫:৫৬:১৫ অপরাহ্ন
রাজশাহী নগরীতে মাদক মাদক কারবারী আবিদ হোসেন ওরফে সোহেল (৩০) সহ ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৪ নভেম্বর) রাত রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার আবিদ হোসেন ওরফে সোহেল, সে চন্দ্রিমা থানা এলাকার মোঃ আইনুল হকের ছেলে। এছাড়াও নগর পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে আরও ৯ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবিদ হোসেন ওরফে সোহেলের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে। এদিকে, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদক মামলায় তিনজন এবং অন্যান্য মামলায় দুজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com