চোখে ঘন কাজল, হাতে রামের বোতল আর সেই চেনা এলোমেলো রাজকীয় হাঁটা-ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে আবারও বড় পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফেরার আগ্রহ প্রকাশ করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ।
ডিজনির সঙ্গে আইনি বিরোধ ও তিক্ত সম্পর্কের জেরে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিতে ডেপের প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সম্প্রতি নিজের নতুন ছবি এবেনেজার-এর প্রচারে এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফেরার সম্ভাবনার কথা জানান তিনি।
ডেপ বলেন, উপযুক্ত চিত্রনাট্য ও সঠিক পরিকল্পনা থাকলে তিনি আবারও এই চরিত্রে অভিনয় করতে আগ্রহী। তাঁর লক্ষ্য হবে, ফ্র্যাঞ্চাইজির এই দীর্ঘ যাত্রার সমাপ্তি আরও সুন্দর ও সম্মানজনকভাবে তুলে ধরা।
প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে নিজের সুসম্পর্কের কথাও তুলে ধরেন ডেপ। তাঁর ভাষায়, ব্রুকহাইমারের সঙ্গে কাজ করতে তিনি সব সময়ই প্রস্তুত। দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার কারণে প্রযোজকের ওপর তাঁর অগাধ বিশ্বাস রয়েছে।
অন্যদিকে, জেরি ব্রুকহাইমারও জানিয়েছেন, জনি ডেপের প্রত্যাবর্তন অনেকটাই নির্ভর করছে চিত্রনাট্যের ওপর। তাঁর মতে, চরিত্রটির জন্য উপযুক্ত গল্প তৈরি হলে ডেপের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুক্তি পাওয়া পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের পাঁচটি ছবি বিশ্বজুড়ে ৪৫০ কোটি ডলারের বেশি আয় করেছে। ফলে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে জনি ডেপের প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। তবে এখনো ছবিতে তাঁর অংশগ্রহণ চূড়ান্ত হয়নি।