রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও বিদেশি মদ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর বাঘা থানার কিশোরপুর মালোপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
এসআরবি সূত্রে জানা যায়, অভিযানে ৫৩ বোতল কোডিনযুক্ত ইস্কাফ, ৩৯ বোতল কফ সিরাপ, ওল্ড মঙ্ক রামের ৯ বোতল, মাউন্টেন ওক হুইস্কির ১০ বোতল এবং অফিসার্স চয়েস হুইস্কির ২ বোতল উদ্ধার করা হয়।
অভিযানের সময় এসব মাদকের কোনো মালিককে পাওয়া যায়নি। পরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা আলামত জব্দ করে সাধারণ ডায়েরির মাধ্যমে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের মালিকানা শনাক্তে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে এসআরবি।