সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৭:০০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৭:০০:৩১ অপরাহ্ন
সরকারি সফরে রাজশাহীতে এসেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, এমপি।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, বুধবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আট জেলার কৃষি উৎপাদন, সার, বীজ, সেচ, মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

বৃহস্পতিবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সম্ভাবনাময় কৃষি উৎপাদন এলাকা পরিদর্শন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। একই দিন সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউসে বিভাগের আম, লিচু, কাঁচা মরিচ ও টমেটো চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে তাঁর ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করার কথা রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com