ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৭:০২:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৭:০২:৫৪ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি, পোস্টার ও উসকানিমূলক কনটেন্ট প্রকাশের অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। 

গ্রেপ্তার মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, গ্রেপ্তারের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ফটোশপের মাধ্যমে তৈরি গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি এবং বিভিন্ন উসকানিমূলক এআইনির্ভর পোস্টার ও কনটেন্ট পাওয়া গেছে। এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় পেনাল কোডে দুটি মামলা রয়েছে। তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com