আরডিএ চেয়ারম্যানের সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৬:৩৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৬:৩৩:৫৫ অপরাহ্ন
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি শিক্ষা ও সমাজ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, শিক্ষা বিস্তারে তাঁদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষার গুরুত্ব উঠে আসে।

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের অবদান ও অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি তাঁদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com