রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উৎসব আয়োজক কমিটির সদস্যরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে পুনর্মিলনী উৎসবের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় আয়োজক কমিটির সদস্যরা উৎসবের আয়োজন সম্পর্কে আরডিএ চেয়ারম্যানকে অবহিত করেন।
সাক্ষাৎকালে সাবেক শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের পুনর্মিলনী আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।
আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের উদ্যোগের সফলতা কামনা করেন।