রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার সন্ধ্যার পর তাঁকে রাজশাহী মিশন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের (২৪ নং) কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সানি মহানগরীর ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা।
এদিকে, সানির অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব মোঃ রফিকুল ইসলাম রবি। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
সানির রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বোয়ালিয়া থানা (পশ্চিম) স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ মোস্তাফিজুর রহমান হিমেল, ব্যবসায়ী ও বিএনপি নেতা ইসলাম মাইনুল হক (হারু) এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু।