কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১১ কেজি গাঁজা ও ৫৪ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে ও ভোরে এসআরবি-৭ চট্টগ্রাম ও এসআরবি-১১ নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান দুটি পরিচালনা করে।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজার এলাকার হোটেল বাইপাসের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে একটি কার্গো ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে ১১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক মো. আজম আলী (৪০) ও মো. ডাবলুকে (৪০) গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ১০ হাজার টাকা।
অন্যদিকে, রাত ৪টা ১০ মিনিটের দিকে চৌদ্দগ্রামের বিজয়করা বাজারের তিন রাস্তার মোড়ে একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালানো হয়। এ সময় অটোরিকশার যাত্রী আসনের পেছনে বিশেষ কৌশলে রাখা ছয়টি কার্টনে ৫৪ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ ঘটনায় সিএনজিচালক সাগর হোসেন (২৮) ও যাত্রী জয়নাল আবেদীনকে (২৭) গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এবং উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।