নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৭:১২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৭:১২:৪৬ অপরাহ্ন
নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে শিউলী খাতুন (২ বছর ৬ মাস) এবং আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (২)।

পুলিশ জানায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত দুই শিশু পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক অনুসন্ধানে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com