নগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড সহ গ্রেপ্তার ২৩

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৬:৩৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৬:৩৬:০৪ অপরাহ্ন
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে মাদক রাখা ও সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে অপরাধ স্বীকার করায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মহানগর পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত ২৪ ঘন্টায় নগরীর দামকুড়া, বেলপুকুর ও কাটাখালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সোমবার সকাল সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, দামকুড়া থানা পুলিশ বেড়পাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বেলাল হোসেনকে (২৭) তাঁর বসতবাড়ি থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করে। পরে আদালতে অপরাধ স্বীকার করলে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

একই দিন বেলপুকুর থানা পুলিশ বড় ধাদাশ গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদ আলীর ছেলে আব্দুল মতিনকে (৪০) ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। আদালতে অপরাধ স্বীকার করায় তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কাটাখালি থানা পুলিশ হাজরাপকুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তামিম (২৩), হাসিবুল ইসলাম (২৮) ও মেহেদী হাসান অন্তরকে (২০) গ্রেপ্তার করে। পরে আদালতে অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ২০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের আরও পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত দুইজন, মাদক মামলার নয়জন এবং অন্যান্য মামলার সাতজন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 
সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com