৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহীতে বিএনপির সাবেক নেতাদের প্রস্তুতি সভা

আপলোড সময় : ০২-১১-২০২৬ ১২:১৪:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ১২:১৪:৩৬ পূর্বাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৭ নভেম্বরের কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা করেছেন রাজশাহী মহানগর ও বিভিন্ন থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দ।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট। সভা সঞ্চালনা করেন মোঃ ইকবাল হোসেন দিলদার।

বিশেষ অতিথি ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ খাসদার আলী এবং শাহ মখদুম থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন।

এ ছাড়া বোয়ালিয়া থানার ১৩টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ৭ নভেম্বরের কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন এবং তা সফল করতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com