ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৬:৫৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৬:৫৪:৩১ অপরাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সিন্ধু চরন বর্মন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি পলাশ কুমার দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক কংকনা রায়, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মর্তূজান নাহার মিতু, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার গোস্বামী, কম্পিউটার অপারেটর রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন সংগঠনটি সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com