এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৬:২২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৬:২২:৩৬ অপরাহ্ন
এবারের এইচএসসি পরীক্ষায় নাটোরের গুরুদাসপুরে মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চারটি এমপিগভুক্ত ও একটি নন এমপিওভুক্তসহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। গতবার পাশের হার ছিল ৫৮%। এবার কমে হয়েছে ৪৫%। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গুরুদাসপুরে উচ্চ মাধ্যমিকে ১ হাজার ৩৪১ পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ৭৮৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন।

ভোকেশনাল শাখার ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ৪৯ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ২১৯ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন
পরীক্ষার্থী। অপরদিকে আলীম শাখায় ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন পাশ করেছে।

অকৃতকার্য হয়েছে ৩৭ জন। এরমধ্যে কেউই জিপিএ-৫ পায়নি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেনি, প্রতিষ্ঠানগুলো হলো- এমপিওভুক্ত চলনবিল টেকনিক্যাল স্কুল এন্ড কমার্স কলেজ। প্রতিষ্ঠানটির ২৩ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য। চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজে ৩ জন পরীক্ষার্থীর কেউ পাশ করেনি। বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং বিএম ইন্সটিটিউটের ১৫ জনের সবাই ফেল করেছে। দুর্গাপুর স্কুল এন্ড কলেজের মাত্র ২ জন পরীক্ষার্থী থাকলেও উত্তীর্ণ হতে পারেনি। এছাড়া নন এমপিওভুক্ত নূর মোহাম্মাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৩ জনের সবাই অকৃতকার্য হয়েছে। নাটোর জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে অকৃতকার্য ওই পাঁচ শিক্ষা
প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com