ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য ধরা

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৬:০৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৬:০৮:০৭ অপরাহ্ন
কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া দেশীয় অস্ত্রসহ কিশোরদের একটি ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাং ‘SBS’ গ্রুপের তিনজন এবং ‘CTG’ গ্রুপের একজন সদস্য রয়েছে।

শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জনের একটি দলের অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিষয়টি জেলা পুলিশের নজরে এলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি বিশেষ দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চালায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ‘SBS’ গ্রুপের তিন সদস্য এবং ‘CTG’ গ্রুপের এক সদস্যসহ মোট চারজনকে আটক করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com