দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৫:৪৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৫:৪৯:২০ অপরাহ্ন
যুবসমাজ দেশের প্রধান চালিকাশক্তি, দেশ এগিয়ে নিতে হলে যুবসমাজের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, যুবসমাজকে কর্মমুখী করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের হাতে চালিকা শক্তি দিতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের বিকল্প নেই। যুবসমাজকে কিভাবে কাজে লাগানো যায়, সেটাই সরকারের বড় চ্যালেঞ্জ।

সব কিছু নিয়ে রাজনীতি না করে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাস্তায় নয়, পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি হতে হবে। আন্দোলন করে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে দেয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক বিপ্লব করে শুধু দেশের পরিবর্তন করা যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে দেশের পরিবর্তনের জন্য দেশকে নির্মাণ করতে হবে। এ দেশ নির্মাণে যুবসমাজকে এগিয়ে দিতে হবে।

শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে উপযোগী শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, শিক্ষিত দক্ষ জনশক্তি বাইরে পাঠাতে পারলে বাইরের বাজার ধরা সহজ হবে। এজন্য সরকার কাজ করছে। বেকারত্বের হতাশা থেকেই মাদকের ভযাবহতা বেড়েছে। এখান থেকে বের হতে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে রুখে দাঁড়াতে হবে। সমাজের খারাপ দিকগুলোকে আন্দোলনের মাধ্যমে রুখে দিতে হবে যুবসমাজকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com