খলনায়ক রিটার্নস-এ সঞ্জয়ের পাশে সালমান, ফিরছে দুই তারকার জুটি

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ১০:৫৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ১০:৫৬:৪৭ অপরাহ্ন
বলিউডে ফের একসঙ্গে দেখা যেতে পারে সঞ্জয় দত্ত ও সালমান খানকে। সুভাষ ঘাইয়ের পরিচালনায় আসন্ন ছবি খলনায়ক রিটার্নস-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সালমান। ছবিতে তাঁকে একজন দয়ালু পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যেতে পারে, যিনি সঞ্জয় দত্তের অভিনীত বাল্লু চরিত্রটির পাশে দাঁড়াবেন।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি খলনায়ক-এর প্রযোজনা ও পরিচালনা করেছিলেন সুভাষ ঘাই। ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত। সম্প্রতি এই ছবির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন সঞ্জয়। ছবিটির স্বত্বও পরিচালকের কাছ থেকে কিনে নিয়েছেন তিনি।

খলনায়ক রিটার্নস-এ পুরোনো বাল্লু চরিত্রেই ফিরছেন সঞ্জয় দত্ত। জ্যাকি শ্রফকেও দেখা যাবে আগের চরিত্রে। ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন সুভাষ ঘাই।

সম্প্রতি আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলার সেভেন ডগস-এ ক্যামিও চরিত্রে একসঙ্গে কাজ করেছেন সালমান ও সঞ্জয়। সেই রসায়ন বড় পর্দায় আবারও তুলে ধরতে চান সুভাষ ঘাই। শোনা যাচ্ছে, সালমানকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন পরিচালক নিজেই।

এদিকে, ছবিটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। সালমান প্রস্তাবে সম্মতি জানালে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে বলিউডের এই দুই তারকাকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com