ভারতের গোয়া রাজ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (ক্রাইম ব্রাঞ্চ) কার্যালয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীরও সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিবান্দরের ক্রাইম ব্রাঞ্চ কার্যালয়ে গত ২৫ জুলাই ও ২৭ অক্টোবর কিশোরীকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। পরে চাইল্ড হেল্পলাইনে ফোন করে বিষয়টি জানায় ভুক্তভোগী। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও পকসো আইনে মামলা করা হয়েছে। গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট নারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।