রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ, সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৬:৩৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৬:৩৫:০৪ অপরাহ্ন
রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৫০ বোতল ভারতীয় জেডি মদ, ২০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ২৯৯ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর, প্রেমতলী ও খিদিরপুর বিওপির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com