নাটোরের লালপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘বিলমাড়ীয়া মডেল একাডেমী’র ১ যুগ পূর্তি উপলক্ষ্যে বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে বিলমাড়ীয়া মডেল একাডেমী মাঠ প্রাঙ্গণে বিলমাড়ীয়া মডেল একাডেমীর সভাপতি সালাহ্ উদ্দীনের সঞ্চালনায় এবং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ছিদ্দিক আলী মিষ্টু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলাম, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা: হাসান আলী, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ (পাপ্পু), সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস সুলতানা। বক্তব্য শেষে একাডেমীর ১ যুগ পূর্তি উপলক্ষ্যে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।