সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারকারী গ্রেপ্তার

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৮:৩২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৮:৩২:২১ অপরাহ্ন
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মোঃ শাহিনুর (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২। 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সাতটিকরী তালতলা গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এসআরবি-১২-এর সদর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, অধিনায়কের দিকনির্দেশনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২৫৫ গ্রাম হেরোইনসহ শাহিনুরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিনুর জয়পুরহাট জেলার কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসআরবি-১২ জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে গ্রেপ্তার মাদক কারবারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com