রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৭:৩৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:৩৫:৫৫ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় মো. মামুনুর রশিদ ওরফে আবুল (৪৯) এবং মো. আনোয়ার হোসেন সেন্টু (৪০)-কে আটক করা হয়।

আটক মামুনুর রশিদ রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে। অপরদিকে আনোয়ার হোসেন সেন্টু বহরমপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য সেবনের অপরাধে দুজনকেই সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত কাজ করে যাচ্ছে পুলিশ। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com