শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন।

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৮:৫২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৮:৫২:২১ অপরাহ্ন
শেরপুর জেলার  সদর উপজেলার জোড়া পাম এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া নামে ইরাকফেরত এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহত জুয়েল নকলার বারমাইসাখিচা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। প্রায় ১৪ বছর ইরাকে থাকার পর ২০ দিন আগে দেশে ফিরেছিলেন তিনি।

আহতদের মধ্যে রয়েছেন নকলা পৌরসভার হিসাবরক্ষক ফেরদৌসুর রহমান, হিসাব সহকারী আলমগীর হোসেন, শফিকুল ইসলাম ও দুলাল মিয়া। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফেরদৌসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com