নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৬:৩২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:৩২:২৪ অপরাহ্ন
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একাধীক মোবাইল ফোন সহ দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মুশরইল (বাচ্চুর মোড়) ও রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের

গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রামের তারা মিয়া সুজনের ছেলে রাব্বিল আহম্মেদ রিয়াদ (২৪) ও মুশরইল এলাকার মোকসেদ আলীর ছেলে মারুফ হোসেন (২৩)।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিম কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে নগরীর চন্দ্রিমা থানার মুশরইল (বাচ্চুর মোড়) এলাকায় অভিযান চালিয়ে রিয়াদের বসতঘর থেকে চুরির মামলার একটি এইচপি এলিটবুক ল্যাপটপ ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় শহিদ টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে অন্য একটি মামলার চুরি যাওয়া আরও একটি ল্যাপটপ এবং রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মারুফের কাছ থেকে আরও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজনসহ আরও চার-পাঁচজন চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ, সংরক্ষণ এবং কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। 

এ ব্যপারে গ্রেফতার দুজনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা হয়েছে। 

বুধবার সকালে তাঁদের আদালাতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com