পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৬:২৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:২৭:৫০ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে রুহুল আমিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ স্বাধীনকে (২০) কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে এসআরবি এর যৌথ অভিযানিক দল।

বুধবার (২৭ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বরিয়া গ্রামে আসাদুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি -৫, রাজশাহী ও এসআরবি -১২, কুষ্টিয়া। 

বুধবার সন্ধ্যায় এসআরবি -৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি জানায়, গত ১৬ অক্টোবর বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে রুহুল আমিনকে হাতুড়ি ও কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় স্বাধীন ও তার বাবা মোঃ শাহিনকে আসামি করে ১৯ অক্টোবর পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে তারা পলাতক ছিলো।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার স্বাধীন হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে এসআরবি। পরে তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com