রাজশাহীর পুঠিয়ায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক সহযোগী পালিয়ে গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার খুটিপাড়া পোল্লাপুকুর গ্রামের একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দীন মোহাম্মদ অন্তর (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই মোঃ আশাফুল ইসলাম। গ্রেফতার অন্তর রাজশাহী নগরীর বেলপুকুর থানার ভাংড়া গ্রামের সাবান আলীর ছেলে।
একই দিন সন্ধ্যা সোয়া ৫টার দিকে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ লিমন আলী (২৩) নামে আরেক মাদক কারবারীকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই মোঃ আব্দুল মতিন। লিমন নগরীর বেলপুকুর থানার ধাদাস পূর্বপাড়া গ্রামের বুলবুল আহমেদের ছেলে। এ সময় তার সহযোগী মাইনুল ইসলাম (২২) পালিয়ে যায়।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, এ ঘটনায় গ্রেফতার দুজন ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।