আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৮:৫৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৮:৫৪:৩৬ অপরাহ্ন
আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে, সরকারের এ উদ্যোগের মুল লক্ষ্য। শিশুরা যেন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে নতুন কুঁড়ি
স্পোর্টস সিজন-২-এর খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। এসময় আরো বক্তব্য রাখেন, নতুন কুঁড়ি স্পোটসের সদস্য সচিব যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, পৌর বিএনপির সভাপতি শাহাজান আলী,প্রধান শিক্ষক সালাউদ্দিন,আব্দুস সালাম। অপরদিকে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়ার বাছাইয়ে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহশিন আলী,প্রধান শিক্ষক সোহেল রানা, শিক্ষক
সমিতির সম্পাদক মোশারফ হোসেন,সহকারি শিক্ষক কামরুলজাম্মান প্রমুখ।

উল্লেখ্য ,এমনিভাবে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়ার বাছাই করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com